ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যাকরনের সঙ্গে ফোনালাপ, ইউক্রেনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি পুতিনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাপোরিজ্জিয়া পরমাণু স্থাপনায় ইউক্রেনের হামলা চলতে থাকলে ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ইউক্রেনের জাপোরিজ্জিয়া আকারের দিক দিয়ে ইউরোপের সর্ববৃহৎ এবং গোটা বিশ্বের ১০তম পরমাণু স্থাপনা। গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরুর পরপরই এটি দখল করে নেয় রাশিয়া।
ইউক্রেন অভিযোগ করছে, রাশিয়া ওই স্থাপনায় ভারী সমরাস্ত্র মজুদ করছে; যদিও মস্কো এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

বিগত কয়েক সপ্তাহে এই পরমাণু স্থাপনার ওপর মর্টার ও কামানের গোলাবর্ষণ বেড়ে গেছে। রাশিয়া ও ইউক্রেন এসব হামলার জন্য পরস্পরকে অভিযুক্ত করছে। হামলা অব্যাহত থাকলে যেকোনও সময় স্থাপনাটি চেরনোবিলের পরিণতি ভোগ করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন তার ফরাসি সমকক্ষ ম্যাকরনকে বলেন, ইউক্রেন নিয়মিত বিরতিতে জাপোরিজ্জিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে স্থাপনাটির রেডিওঅ্যাকটিভ বর্জ্যের সংরক্ষণাগারে হামলা চালাচ্ছে ইউক্রেনের সেনারা, যা ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।

পুতিন দাবি করেন, পরমাণু স্থাপনাটির নিরাপত্তা নিশ্চত করার জন্য সেখানে রুশ বিশেষজ্ঞরা নিরসল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নিয়মিত হামলা সত্ত্বেও জাপোরিজ্জিয়া পরমাণু স্থাপনাটি এখনও পরিচালনা করছেন ইউক্রেনের বিশেষজ্ঞরা। দেশটির পরমাণু শক্তি সংস্থা রবিবার বলেছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাপোরিজ্জিয়া স্থাপনার প্রধান চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ম্যাকরনের সঙ্গে ফোনালাপ, ইউক্রেনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি পুতিনের

আপডেট সময় ১১:৫৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২