ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

‘মানুষ নিয়ে বিএনপির কোনো ভাবনা নেই, তাদের মূল উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া’

আকাশ জাতীয় ডেস্ক: 

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘বিএনপির জন্মই হয়েছে অবৈধভাবে দেশের ক্ষমতা দখলের মাধ্যমে। এদেশের মানুষ নিয়ে বিএনপির কোনো ভাবনা নেই। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতায় যাওয়া। এজন্য তারা পেছনের পথ দিয়ে ক্ষমতায় আসতে চায়। এ কারণে, বারবার দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তারা সফল হয়নি, সফল হবেও না।’

আজ রবিবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জের কাঁচিকাটা ইউনিয়নের বন্যা ও নদীভাঙন কবলিতদের খাদ্যসহায়তা, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে যখন উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন, তখনই তারা মরিয়া হয়ে উঠেছে। ব্যালটের মাধ্যমে শেখ হাসিনাকে সরাতে পারবে না জেনে ষড়যন্ত্রকারীরা অন্য পথ বেছে নিয়েছে। পেছনের দরজা দিয়ে কীভাবে ক্ষমতায় আসা যায়, এজন্য তারা আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। কারণ, তারা জানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি কোনো দিনও ক্ষমতায় আসতে পারবে না। তাই দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে। বিএনপিকে যদি নির্বাচনে আসতে হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে আসতে হবে। বিএনপি মূলত নির্বাচন চায় না। তারা জানে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। বিএনপিকে এ দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। এ দেশের জনগণ একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ। তাই আগামী নির্বাচনেও জনগণের রায় নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবেন।’

উপমন্ত্রী জানান, ‘কাঁচিকাটা, উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারবাবুনিয়া, চরভাগাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য ৫৬২ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। আর চরআত্রা, নওপাড়া, কুন্ডেরচর, কাঁচিকাটা, চরভাগা সহ এসব এলাকার উন্নয়নে একটি প্রকল্পের সমীক্ষা চলছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে আর কোনো সমস্যাই থাকবে না।’

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভাঙনকবলিত ২০০ টি পরিবারকে ৩০ কেজি করে চাল ও শাড়ি/লুঙ্গি এবং ২৫ টি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে টাকা দেন উপমন্ত্রী এনামুল হক শামীম।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, পানি উন্নয়ন বোর্ডের শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, আওয়ামী লীগ নেতা কামরুল হাওলাদার, কাওসার মোল্লা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

‘মানুষ নিয়ে বিএনপির কোনো ভাবনা নেই, তাদের মূল উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া’

আপডেট সময় ০১:৪৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২