ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আর কোনো গোলা যেন সীমান্তে না পড়ে, ‘মিয়ানমারকে খেয়াল রাখতে বলা হয়েছে’

আকাশ জাতীয় ডেস্ক:  

সীমান্তে মিয়ানমারের গোলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মিয়ানমার সীমান্ত ক্রস করে কয়েকটি গোলা আমাদের সীমান্তের কাছাকাছি এসে পড়েছে। আমরা রাষ্ট্রীয় এবং সব পর্যায়ে এর প্রতিবাদ করছি।’

‘আমরা মনে করি, এই ধরনের গোলা যেন না আসে সে ব্যাপারে মিয়ানমার সংযত হবে। কোনো গোলা যেন আর আমাদের সীমান্ত এলাকায় এসে না পড়ে সেজন্য খেয়াল রাখার জন্য তাদের বলা হয়েছে।’

আজ শনিবার রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তে বেশ কয়েকটি ঘটনার কারণে আমরা মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এ বিষয়টি অবহিত করেছি। এজন্য আমরা মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছি। আমাদের বিজিবি তাদের বিজিপির কাছে প্রতিবাদ পাঠিয়েছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ম্যাসেজ দেওয়া হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘আর কোনো গোলা যেন সীমান্তে না পড়ে, ‘মিয়ানমারকে খেয়াল রাখতে বলা হয়েছে’

আপডেট সময় ০৫:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২