ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় দুই ক্লাবকে কঠিন শাস্তি

আকাশ স্পোর্টস ডেস্ক:

সম্প্রতি স্পট ফিক্সিং জড়িত হয়েছে বাংলাদেশের দুটি ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের সেই দুই ক্লাবকে শাস্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ক্লাব দুটির ওপর নেমে এসেছে দুই স্তর অবনমনের শাস্তি। পাতানো খেলা শনাক্তকরণ কমিটির রিপোর্টের প্রেক্ষিতে ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গে রয়েছে আর্থিক জরিমানাও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া উত্তর বারিধারা ক্লাবকে দুই ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে। দলটিকে নামিয়ে দেয়া হলো দ্বিতীয় বিভাগ লিগে এবং সেখানে দুই মৌসুম খেলতে হবে। এ ছাড়া ক্লাবটিকে করা হয়েছে ১০ লাখ টাকা জরিমানা।

কারওয়ান বাজার প্রগতি সংঘকে দুই ধাপ নিচে অর্থাৎ তৃতীয় বিভাগ লিগে নামিয়ে দেওয়া হয়েছে। ওই লিগে তারা দুই বছর খেলবে। এই ক্লাবটিকেও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দুই ক্লাবের মোট ১১ জন ফুটবলারকে ২ বছরের জন্য ফুটবল সংশ্লিষ্ট কর্মকান্ড থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

উত্তর বারিধারা ক্লাবের গোলরক্ষক সাইফুল ইসলাম খান, ডিফেন্ডার আরিফ খান জয়, সাদিস্তন ফজিলভ, রাশেদ হোসেন বিপ্লব, মাহমুদ সাইদকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

কাওরান বাজার প্রগতি সংঘ থেকে নিষিদ্ধ হওয়া ছয় ফুটবলার হলেন ডিফেন্ডার মো: আকরামুজ্জামান, তারিকুল ইসলাম, হাছিবুল ইসলাম, রাকিব , মমিনুল ইসলাম, মিডফিল্ডার মো: আরিফ হাওলাদার।

চ্যাম্পিয়নশিপ লিগের কাওরান বাজার প্রগতি সংঘের টিম ম্যানেজার মিজানুর রহমান, প্রধান প্রশিক্ষক রেজাউল হক জামাল ও ম্যানেজার এসএম সাদিকুর রহমানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। সাইফ স্পোর্টিং ক্লাব যুব দলের টিম ম্যানেজার ইস্কান্দার মির্জাকে ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফের শৃঙ্খলা কমিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় দুই ক্লাবকে কঠিন শাস্তি

আপডেট সময় ১১:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২