ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে বর্তমানে খাদ্যের মজুদ ২০ লাখ মেট্রিক টন। প্রয়োজনে আরও আমদানি করে দেশের খাদ্যের নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসংক্রান্ত নির্দেশনা দেন। বৈঠক শেষে বিকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকার খাদ্যবান্ধব কর্মসূচি চালু করায় বাজারে চালের দাম চার থেকে পাঁচ টাকা কমেছে। খাদ্যবান্ধব এবং ওএমএস চালু করায় সরবরাহের জন্য যে পরিমাণ চাল প্রয়োজন, তা পূরণ করতে সরকার পাঁচটি দেশের সঙ্গে চুক্তি করেছে। আগামী কিছুদিনের মধ্যে এসব খাদ্যশস্য দেশে আসবে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ভারত, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড ও রাশিয়া থেকে চাল ও গম আমদানি করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, শুধু এর ওপর নির্ভর না করে আরও কয়েকটি উৎসকে বিকল্প হিসেবে প্রস্তুত রাখতে হবে। যেন শেষ মুহূর্তে কোনো জটিলতা না হয়।’

বিশ্বজুড়ে নভেম্বরে যে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে সেটি বিবেচনায় নিলে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে বলে আশ্বস্ত করেন মন্ত্রিপরিষদ সচিব। বলেন, ‘খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এখন ১৯ লাখ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুদ আছে। ফলে নভেম্বরে বিশ্বে যে খাদ্য ঘাটতির শঙ্কা আছে, তাতে বাংলাদেশ অনেক কমফোর্টেবল (সুবিধাজনক) অবস্থায় আছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় ০৫:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২