ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমি অনুতপ্ত, ক্ষুব্ধ ও বিরক্ত: ফারুকী

আকাশ জাতীয় ডেস্ক: 

দীর্ঘ সাড়ে তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি। তার দাবি হোলি আর্টিজানের ঘটনাটি নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে, এমনটা ভাবছে সেন্সর বোর্ড। এ কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দেওয়া হচ্ছে না।

এদিকে হোলি আর্টিজানের উপর নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ দ্রুতই মুক্তি পেতে যাচ্ছে। এ খবর নজরে আসার পর বিরক্তি প্রকাশ করে শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। সেখানে এটাও বলেছেন, ‘শনিবার বিকেল’ সিনেমার কোথাও হোলি আর্টিজান মেনশন করা নাই, হোলি আর্টিজানের কোনো চরিত্র পোর্ট্রে করা হয়নি।

ফারুকী লিখেছেন, ‘আপনারা দেখছেন আমি কতটা নিয়ন্ত্রণ করছি আমার আবেগ। এমনকি এবসোলিউট বুলশিটের উত্তরও না দিয়া কনফ্লিক্ট এড়াইয়া গেছি। কিন্তু আজকে সকালে একটা খবর পড়ে, যদিও খবরটা আগে থেকেই জানতাম, আমার রাগ, ক্ষোভ, অভিমান আর নিয়ন্ত্রণ করতে পারলাম না!’

‘হোলি আর্টিজানের উপর নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ দ্রুতই মুক্তি পাবে। আমার ভারতীয় ফেলো ফিল্মমেকার হানসাল মেহতার জন্য আমি আনন্দিত যে সে তার ছবিটা শেষ করে প্রিমিয়ার করতে পারছে। হয়তো দ্রুতই আপনারাও সেটা দেখতে পারবেন।’

‘একই সঙ্গে আমি একজন বাংলাদেশি ফিল্মমেকার হিসেবে অনুতপ্ত, ক্ষুব্ধ, বিরক্ত! আমার ছবিতে কোথাও হোলি আর্টিজান মেনশন করা নাই, আমার ছবিতে হোলি আর্টিজানের কোনো চরিত্র পোর্ট্রে করা হয় নাই, তারপরও স্রেফ এই দেশের হতভাগা ফিল্মমেকার হওয়ার অপরাধে আমার ছবিটাকে সাড়ে তিন বছর আটকে রাখা হইলো।’

‘আমি কাকে অভিসম্পাত দিবো? কাকে? কাকে? নিজের জন্মকে তো আর অভিসম্পাত দেয়া যায় না।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমি অনুতপ্ত, ক্ষুব্ধ ও বিরক্ত: ফারুকী

আপডেট সময় ০৪:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২