ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দেশের ৫৩ শতাংশ মানুষ খাবার খাওয়া কমিয়ে দিয়েছে

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, চা শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। শ্রমিকদের প্রতি মালিকদেরতো ভ্রুক্ষেপ নেই, পাশাপাশি সরকারেরও কোনো ভ্রুক্ষেপ নেই।

সরকার বাগান মালিকদের পক্ষ নিয়েছে এবং সরকার ও চা বাগান মালিকরা মিলে শ্রমিকদের চলমান আন্দোলন বন্ধ করে দিতে চাইছে।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে চা শ্রমিকদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে তাদের দাবি মেনে নিতে সমাবেশে তিনি এসব কথা বলেন।

বজলুর রশিদ বলেন, সরকার ও বাগান মালিকরা জানে শ্রমিকরা কয়েকদিন আন্দোলন করবে তারপর পেটের দায়ে আবার কাজে যোগ দেবে। কিন্তু তা হতে দেওয়া যাবে না। শ্রমিকদের আন্দোলন যতদিন চলবে প্রয়োজনে শ্রমিকদের খাবারের জন্য আমরা লঙ্গরখানার ব্যবস্থা করবো। শ্রমিকরা এখন ৩০০ টাকা চাচ্ছে তা মেনে নিন। কয়েকদিন পরে ৫০০ টাকার জন্য আন্দোলন করা হবে।

তিনি বলেন, চা বাগানে শ্রমিকদের স্বাভাবিক জীবনের কোনো ব্যবস্থা নেই। মালিকরা তাদের সঙ্গে যে আচরণ করছে তা মানবতার পরিপন্থী। ভারতে চা শ্রমিকরা বাংলাদেশি টাকায় ৪৫০-৫০০ টাকা হাজিরা পায়। আর আমাদের দেশে ১২০ টাকা দেওয়া হয়। এই ১২০ টাকাও সব শ্রমিকরা পায় না।

তিনি আরো বলেন, নিত্যপণ্যের দাম বাড়িয়েছে সরকার ফলে দেশের ৫৩ শতাংশ মানুষ খাবার খাওয়া কমিয়ে দিয়েছে। তারা এখন ২ বেলার বদলে ১ বেলা খেয়ে থাকছে। তাই দেশের এই সংকট থেকে উত্তরণে ২৫ আগস্টের হরতাল পালন করুন।

সংহতি সমাবেশে বক্তব্য রাখেন, জাফর হোসেন, আবুল কালাম ও হারুনুর রশিদ। সমাবেশে বাসদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

দেশের ৫৩ শতাংশ মানুষ খাবার খাওয়া কমিয়ে দিয়েছে

আপডেট সময় ০৪:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২