ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী মাঠ প্রশাসনের প্রশিক্ষণ সেশনে নিজেই প্রশিক্ষকের ভূমিকায় গণশিক্ষা প্রতিমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি

রোহিঙ্গাদের সাহায্যে চ্যারিটি শো ফ্রান্সে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাংলাদেশে বন্যার্ত ও রোহিঙ্গাদের সহযোগিতা করতে ফ্রান্সের তুলুজে অনুষ্ঠিত হচ্ছে চ্যারিটি শো। ‘মানুষ মানুষের জন্য’ শিরোনামে ফ্রান্স বাংলাদেশ সোস্যাল অ্যান্ড অ্যাডুকেশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামীকাল রবিবার এ চ্যারিটি শো অনুষ্ঠিত হচ্ছে।

তুলুজ সিটি মেয়র জন লুক মোদ্যাংকসহ স্থানীয় জনপ্রতিনিধি, ফ্রান্সের বিভিন্ন সংগঠন, সাংবাদিক, ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশি কমিউনিটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বাংলাদেশি সংস্কৃতিকে ফরাসিদের কাছে পরিচিত করতে থাকছে বাংলাদেশ থেকে আগত এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চ্যারিটি অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় থাকবে ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইপিবিএ।

আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনির বলেন, “সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের প্রায় অর্ধেক মানুষ। তার ওপর মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের নিয়ে দেশ আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত। দেশের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। ” চ্যারিটি শো সফল করতে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থেকে তাদেরকে সহযোগিতা করতে আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

রোহিঙ্গাদের সাহায্যে চ্যারিটি শো ফ্রান্সে

আপডেট সময় ০১:৪৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭