ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

‘বাম জোটের হরতালের লাভ যেন বিএনপি নিজের ঘরে না তুলতে পারে’

আকাশ জাতীয় ডেস্ক: 

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম জোটের ২৫ আগস্টের হরতালের লাভ যেন বিএনপি নিজের ঘরে না তুলতে পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার সচিবালয়ে শিল্পী নিসা কামালের বঙ্গবন্ধুর ওপর শতগানের সংকলন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন।

হরতালের বিষয়ে হাছান মাহমুদ বলেন, বাম ভাইয়েরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এজন্য আমি তাদের সম্মান করি। বাম ভাইয়েরা হরতাল ডেকেছেন, গণতান্ত্রিক নিয়ম মেনে যে কেউ প্রতিবাদ করতে পারেন। কিন্তু বাম ভাইদের আমি অনুরোধ করবো তাদের কর্মকাণ্ডে যেন স্বাধীনতা বিরোধী, জঙ্গিগোষ্ঠী এবং দেশবিরোধী অপশক্তি বিএনপিসহ অন্যরা লাভবান না হয়। তাদের হাতে যেন দেশটা চলে না যায় সেভাবেই তারা তাদের কর্মকাণ্ড করবেন।

দ্রব্যমূল্যে কারসাজির জন্য সরকার কঠোর ব্যবস্থা নেবে জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী মূল্যস্থিতি হয়েছে। শুধু যে বাংলাদেশে হয়েছে তা নয়। তেলের দাম সমন্বয়ের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের মুনাফা বাড়াতে পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। পরিবহন খরচও তারা বাড়িয়ে দিয়েছে এটি কোনোভাবেই কাম্য নয়। আমাদের সরকার মনিটর করছে। আমি আশা করবো ব্যবসায়ী নেতারাও এক্ষেত্রে ভূমিকা রাখবেন। সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে সব গুমের কথা বলে কিছুদিন পরে দেখা যায় তাদের খুঁজে পাওয়া যায়। বিএনপি যে গুমের তথ্য প্রকাশ করে এগুলো যে সঠিক নয়। বাংলাদেশে যারা অগ্নি সন্ত্রাস করেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে আমি মনে করি যে আজকের দিনের দাবি হচ্ছে যে, ২০১৩-১৪ সালে যারা ক্ষমতায় যাওয়ার জন্য বা সরকারকে টেনে নামানোর জন্য যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে, এগুলোর দ্রুত বিচার হওয়া প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

‘বাম জোটের হরতালের লাভ যেন বিএনপি নিজের ঘরে না তুলতে পারে’

আপডেট সময় ০৬:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২