ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দুষ্কৃতকারীদের রাজপথ ইজারা দেইনি : তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোনো দুষ্কৃতকারীদের আমরা রাজপথ ইজারা দেইনি। তারা রাজপথ দখল করে সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করবে, সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা হতে দেবে না। বিএনপির ব্যানারে দেশে দুষ্কৃতকারীরা আবার যাতে মানুষের কোনো ক্ষতি করতে না পারে, সে জন্যই আগামী মাস থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা রাজপথ দখলে রাখবো।

বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, মীর ইকবাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

তথ্যমন্ত্রী বলেন, কোনো দেশে যদি তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকে, তবে তা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। সেখানে আমাদের প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ রয়েছে। বর্তমানে রিজার্ভের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে ৪৫তম। আর দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পরেই আমাদের অবস্থান।

তিনি এসময় গণমাধ্যমে দেওয়া বিশেষজ্ঞদের সাক্ষাতকারের সমালোচনা করে বলেন, তারা অনেকেই রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন। কিন্তু এখন অর্থনীতির বিশেষজ্ঞ হয়েছেন। তারা কোনো পূর্বাপর বিশ্লেষণ না করেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেশের সমালোচনা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

দুষ্কৃতকারীদের রাজপথ ইজারা দেইনি : তথ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২