ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইডিয়া প্রকল্পের অনুদান পেলেন ২০ ই-ক্যাব সদস্য

আকাশ জাতীয় ডেস্ক:  

সরকারের আইডিয়া প্রকল্প থেকে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ২০ জন নারী উদ্যোক্তা অনুদান পেয়েছেন।

আজ ই-ক্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিনে নারী উদ্যোক্তাদের জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, ‘আমাদের নারী উদ্যোক্তারা অনলাইন উদ্যোগে দিন দিন এগিয়ে চলেছে। তাদের অদম্য মনোবলই তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই তহবিল পরিমাণে বেশি না হলেও একজন নারীর জন্য এটা অনেক বড়ো স্বীকৃতি। সমাজ পরিবার ও সকলের কাছে তার কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণা। যারা এই অনুদান পেয়েছেন তারা যেমন আরও জোরালোভাবে তাদের কার্যক্রম চালাতে পারবেন। আবার অন্যরা তাদের দেখে অনুপ্রাণিত হবেন।’

উল্লেখ্য, প্রতিবছর ৮ আগস্ট ১০০০ বঙ্গমাতা অদম্য উদ্যোক্তাকে অনুদান দেয়া হবে। স্মার্ট বাংলাদেশ রূপকল্প পূরণে ২০৪১ সালের মধ্যে ৫০ শতাংশ নারী উদ্যোক্তা তৈরি করতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, কো-ওয়ার্কিং স্পেস ও সিড মানি এই সহযোগিতার অংশ। প্রাথমিকভাবে ই-ক্যাবের ২০ জন উদ্যোক্তা এই অনুদানের জন্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে প্রাথমিক আবেদনে যারা বাদ পড়েছেন তাদেরকে ভবিষ্যতে যুক্ত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইডিয়া প্রকল্পের অনুদান পেলেন ২০ ই-ক্যাব সদস্য

আপডেট সময় ১১:৪৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২