ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিরাপদে বাড়ি ফেরার গ্যারান্টি নেই : ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঘর থেকে বের হয়ে এখন মানুষের নিরাপদে বাড়ি ফেরার সামান্যতম গ্যারান্টি নেই। চারদিকে গুম, খুন, অপহরণ, হামলা ও গ্রেফতার আতঙ্কে দেশবাসী সর্বদা আতঙ্কিত। মধ্যরাতের ভোটের সরকারের দুঃশাসনে এখন মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তাটুকুও নেই। বিএনপিসহ দেশের অন্য রাজনৈতিক দলগুলোকে তাদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ সভা, সমাবেশ ও মিছিল করার সংবিধান স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ফখরুল আরও বলেন, ‘আওয়ামী দুঃশাসনের ভয়াবহতায় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে ধারাবাহিকভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের এবং গ্রেফতার করে কারান্তরীণ করা হচ্ছে।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামালের ওপর সন্ত্রাসীদের হামলা ও আহত করা হয়েছে।’
বিবৃতি ফখরুল আরও বলেন, ‘শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এস এম গোলাম কবির, কৃষকদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান সেন্টুসহ একই জেলার আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনা আওয়ামী সরকারের নিষ্ঠুর শাসনেরই নিরবচ্ছিন্ন অংশ। কিন্তু এভাবে নির্যাতন-নিপীড়ন ও নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেফতার করে ক্ষমতায় থাকা যাবে না। আওয়ামী সরকারের বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে।’

বিএনপি মহাসচিব অবিলম্বে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি গ্রেফতার কৃষকদল নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট

নিরাপদে বাড়ি ফেরার গ্যারান্টি নেই : ফখরুল

আপডেট সময় ০৭:১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২