ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে’

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য দলের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ আগামী ২৩ সালের জাতীয় নির্বাচনের জন্য ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, গত ১৪ বছর বিএনপিকে কিছু বলিনি। এখন পাল্টা জবাব দেয়া হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথায় কথায় বলেন, আওয়ামী লীগের পায়ের নিচে মাটি থাকবে না। তাকে বলছি, আওয়ামী লীগকে হঠানো এত সহজ নয়।

মঙ্গলবার ভোলায় জেলা আওয়ামী লীগ আয়োজিত অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের নিয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে উপস্থিত থাকার পাশাপাশি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি নাজিম উদ্দিন নাজু, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু ছায়েদ, যুব লীগ সম্পাদক আতিকুর রহমান, কৃষকলীগ সভাপতি মামুনুর রশিদ মামুন, তাঁতীলীগ সভাপতি মো. ফরমান, মৎস্যজীবী লীগ সভাপতি আলী হাসান, ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ।

তোফায়েল আহমেদ গত দুই দিন ধরে ভোলার দক্ষিণ দিঘলদী, ভেলুমিয়া, ভেদুরিয়া ইউনিয়নে ১৫টি পথসভা ও গণসংযোগ করে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে’

আপডেট সময় ১০:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২