ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল : তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হেরেছে সফরকারীরা। কাগজে-কলমে দুর্বল হয়েও প্রথমবারের মতো সিরিজ হারের স্বাদ পেতে হয় বাংলাদেশকে। শুক্রবার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এই ফরম্যাটেও জিততে হলে নিজেদের সেরাটাই খেলতে হবে বলে বিশ্বাস অধিনায়ক তামিম ইকবালের।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দুই দলের শক্তি বিচার করলে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। টি-টোয়েন্টিতে তো জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই সিরিজ জিতেছে। এখানেও একই কথা। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।’

সিরিজ জিততে তাহলে কী করতে হবে? জবাবে তামিম বলেন, ‘এতোদিন ধরে আমরা যেটা সঠিকভাবে করে এসেছি, সেটিই করতে হবে। আর যে জিনিসগুলো ঠিকঠাক করিনি, ভুল করেছি, সেগুলো ঠিক করতে হবে। মোটকথা, প্রক্রিয়াটা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কঠিন পরিস্থিতিতেও আমরা যেন ভালো করতে পারি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল : তামিম

আপডেট সময় ১১:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২