ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ৫৫৮টি আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৯৫ জন ভর্তিচ্ছু এবং পাসের হার ৩৮ দশমিক ২৩ শতাংশ।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন ‘সি’ ইউনিটের ভর্তির পরীক্ষার সমন্বয়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. সাহেদ জামান।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এবার এই ইউনিটের পাসের হার ৩৮ দশমিক ২৩ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণকারী ৬২ হাজার ৮৩৮ ভর্তিচ্ছুর মধ্যে পাস করেছেন ২৩ হাজার ৯৯৫ জন। চার শিফটে অনুষ্ঠিত পরীক্ষার মধ্যে প্রথম শিফটে সর্বোচ্চ ৮৭.৫৫, দ্বিতীয় শিফটে ৯২.৭৫, তৃতীয় শিফটে ৮৪.০৫ এবং চতুর্থ শিফটে ৮৩.৪০ নম্বর পেয়ে শিফটভিত্তিক প্রথম হয়েছেন।

ফলাফল দেখবেন যেভাবে :
প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd)-তে প্রবেশ করতে হবে। তারপর ওয়েবসাইটের Admission মেন্যুতে ক্লিক করতে হবে। অথবা সরাসরি (https://admission.ru.ac.bd/undergraduate/) লিংকে প্রবেশ করেও ফলাফল দেখা যাবে। পরে Admission Result মেন্যুতে Unit Name অপশনে শিক্ষার্থীদের রোল নম্বর দিতে হবে। তারপর Submit অপশনে ক্লিক করলেই শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফল, পজিশন, প্রাপ্ত নম্বর ও সাক্ষাতের তারিখ দেখতে পারবেন।

এর আগে, গত ২৫ জুলাই চার শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৬৩ হাজার ৩২১ জন ভর্তিচ্ছু। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৮ শতাংশ। ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

আপডেট সময় ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২