ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

জাফরুল্লাহ চৌধুরীর আমন্ত্রণে নবীন বরণে কাদের সিদ্দিকী

আকাশ জাতীয় ডেস্ক:  

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ ও ডেন্টাল ইউনিটের নবীন শিক্ষার্থীদের বরণের সৌজন্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর আমন্ত্রণে আসেন বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম।

কাদের সিদ্দিকী বলেছেন, আমি শুধুমাত্র এই নবীনদের জন্য এসেছি, এসে আমি কোনো ভালো রকমের… যেটাকে বলে সম্ভাষণ পাইনি।

কিন্তু তারপরেও আমি এসেছি। বাচ্চাদের দেখে আমার বুক ভরে গেছে। এরা যেন মানুষ হয়, মানুষের মতো মানুষ হয় এবং মানুষের চিকিৎসক হয়। এটাই আমি কামনা করবো।

মঙ্গলবার (০২ আগস্ট) বেলা ১২ টার দিকে জাতীয় স্মৃতিসৌধের নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পড়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি অসন্তুষ্টি প্রকাশ করে এই অসম্পূর্ণ মন্তব্য করেন।

এ সময় রাজনীতি বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, আমি এক সঙ্গে দুই কাজ করি না, আমি এক হাতে দুই মাছ ধরি না৷ ফসকে যেতে পারে৷ আমি যখন যে মাছটা ধরি একসঙ্গে দু’হাত দিয়ে ধরি৷ আমি একজন মুসলিম, আমি যখন নামাজ পড়ি, তখন শুধুই নামাজ পড়ি৷ আমি তখন কোনো রাজনীতি করি না৷

তিনি বলেন, আমি একজন এ দেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। জাফরুলা চৌধুরীর আহ্বানে তার মেডিক্যালের ছাত্র-ছাত্রী যারা তাদের শিক্ষাবর্ষে চালু করবে তাই আমন্ত্রণে আমি এসেছি। আমি জাফরুল্লাহ চৌধুরীর চেয়ারের পেছনে দাঁড়িয়ে ছিলাম। আমি যাকে ভালোবাসি তার জন্য সব করি। আমি জাফরুল্লাহ চৌধুরীকে ভালোবাসি, সন্মান করি মুক্তিযুদ্ধা হিসেবে। এরজন্য তার চেয়ারের পেছনে দাঁড়িয়েছি৷ কিছু অংশ তার চেয়ার ধরেও এনেছি।

শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মুহিব উল্লাহ খোন্দকার। এ সময় বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বীরউত্তম শিক্ষার্থীদের সঙ্গে জাফরুল্লাহর পেছনে দাঁড়িয়ে থেকে শপথ বাক্য শেষ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাফরুল্লাহ চৌধুরীর আমন্ত্রণে নবীন বরণে কাদের সিদ্দিকী

আপডেট সময় ০৪:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২