ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জিন তাড়ানোর নামে স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন, মুয়াজ্জিন গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে ঝাড়ফুঁক করে জিন তাড়ানোর নামে দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সদরঘাট থানার দারোগাহাট রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত যুবক আশিকুল ইসলাম বাঁশখালী থানার সরলবাজার এলাকার হাবীবুল আলমের ছেলে এবং দারোগাহাট নসু মালুম মসজিদের মুয়াজ্জিন।

পুলিশ জানায়, ওই স্কুলছাত্রী তিন মাস ধরে অসুস্থ। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয়েও সুস্থ না হওয়ায় স্থানীয় এক ব্যক্তির পরামর্শে বৃহস্পতিবার তাকে আশিকুলের কাছে নিয়ে যান তাঁর বাবা। আশিকুল মেয়েটিকে দেখেই বলে, তাকে জিনে ধরেছে। দ্রুত চিকিৎসা করা না হলে তিন দিনের মধ্যে তার মৃত্যু হতে পারে। এ জন্য ২১ হাজার টাকা দাবি করে ওই যুবক। মেয়েটির মৃত্যুর কথা শুনে হতবিহ্বল বাবা তাৎক্ষণিক ১০ হাজার টাকা জোগাড় করে দেন।

সদরঘাট থানার ওসি খায়রুল ইসলাম জানান, ঝাড়ফুঁকের এক পর্যায়ে আশিকুল বলে, জিন তাড়াতে হলে মেয়েটিকে একা রাখতে হবে। সবাইকে বের করে দিয়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে মেয়েটির ওপর যৌন নিপীড়ন চালায় সে। বিষয়টি বুঝতে পেরে মেয়ের বাবা স্থানীয়দের সহায়তায় তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। তার বিরুদ্ধে মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

টানা এক বছর বিজয়কে বিয়ের জন্য চাপ দিয়েছেন রাশমিকা

জিন তাড়ানোর নামে স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন, মুয়াজ্জিন গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২