ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিনিকল লাভজনক করতে পদক্ষেপ নেওয়া হয়েছে: শিল্পমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের চিনিকলগুলো লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেছেন মন্ত্রী।

বিএসএফআইসির চেয়ারম্যান মো. আরফিুর রহমান অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয় ও বিএসএফআইসির কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের পর জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, আমরা চিনিকলগুলোকে বর্তমান অবস্থা থেকে উত্তরণের পরিকল্পনা নিয়েছি।

তিনি বলেন, উচ্চ ফলনশীল আখ উদ্ভাবনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। কলকারখানাগুলো আধুনিককায়নের কাজ চলছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিগগিরই চিনি শিল্পের সুদিন ফিরে আসবে।

শিল্পমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক ও অসংবাদিত নেতা। তিনি রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে ৭ মার্চ যেমন স্বাধীনতার নির্দেশ দিয়েছেন, তেমনি ১০ জানুয়ারি দিয়েছিলেন দেশ গড়ার নির্দেশনা। আর সেই কারণেই বিশ্বের বুকে মাথা উঁচু করে মর্যাদার আসনে দেশ প্রতিষ্ঠিত হয়েছে, হয়েছে অর্থনৈতিকভাবে সাবলম্বী।

সভাপতির বক্তব্যে বিএসএফআইসির চেয়ারম্যান মো. আরফিুর রহমান অপু কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার গৃহীত পরিকল্পনা তুলে ধরেন।

পরে শিল্পমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সংগ্রাম ও আত্মত্যাগের আলোকে ‘আলোর বাতিঘর বঙ্গবন্ধু’ শিরোনামে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চিনিকল লাভজনক করতে পদক্ষেপ নেওয়া হয়েছে: শিল্পমন্ত্রী

আপডেট সময় ০৬:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১