ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পঁচাত্তর পরবর্তী ইতিহাসে বঙ্গবন্ধুর নাম ছিল না: মেয়র তাপস

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগ করেছেন, যারা এ দেশের স্বাধীনতা রচনা করেছেন, পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের ইতিহাসে তাদের কোনো নাম ছিল না। ছিল না তাদের কোনো মূল্যায়নও।

সোমবার দুপুরে নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের তত্ত্বাবধানে পরিচালিত ‘পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়’ এ বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবারের সব সদস্যকে হত্যা করা হয়। তারপরই জাতির পিতার সেই স্বপ্নের সোনার বাংলা হারিয়ে গেল। মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করা হলো, ইতিহাস বিকৃত করা হলো। সে সময় এমন এক ইতিহাস রচনা করা হলো, সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো নাম ছিল না। যারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আত্মত্যাগ করেছেন, যারা এ দেশের স্বাধীনতা রচনা করেছেন, তাদের কোনো নাম নেই, তাদের কোনো মূল্যায়ন নেই। এভাবে চলল ২১ বছর । আমরা আবার মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসলাম। বাঙালি জাতীয়তাবাদে ফিরে আসলাম।

মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. আবু সাঈদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পঁচাত্তর পরবর্তী ইতিহাসে বঙ্গবন্ধুর নাম ছিল না: মেয়র তাপস

আপডেট সময় ১০:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১