ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

খালেদা জিয়াই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা : মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াই হলেন দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। তাকে বেআইনিভাবে আটকে রেখে সরকার স্বাধীনতাবিরোধী শক্তিতে পরিণত হয়েছে।

আজ সোমবার রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বিজয় দিবসের এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন। ফখরুল বলেন, বিজয় দিবস উদযাপন না করে ৫০ বছর পর পরাজয়ের গ্লানি বহন করতে হচ্ছে। বর্তমান অবৈধ সরকার বাকস্বাধীনতা, কথা বলা ও লেখার অধিকার কেড়ে নিয়েছে। জনগণের ভোটাধিকার নেই, গণতন্ত্র বিতাড়িত।

তিনি আরও বলেন, বিজয় দিবসের র‍্যালির মতো ভবিষ্যতে নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকলে এই সরকার গদি ছেড়ে পালাতে বাধ্য হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে বাকশাল প্রতিষ্ঠা করছে সরকার।

বিএনপির এই মহাসচিব বলেন, আমরা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলাম। জান-প্রাণ দিয়েছিলাম একটি নিরাপদ রাষ্ট্র পাবো বলে। কিন্তু এই সরকার বাকশালী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে জনগণকে জিম্মি করে ক্ষমতার বসে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫ জন

খালেদা জিয়াই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা : মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১