ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিয়েতনামে মানবাধিকার নিয়ে সরব নারী সাংবাদিকের ৯ বছরের জেল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভিয়েতনামে ভিন্নমতাবলম্বী এক সাংবাদিককে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ফাম ডোয়ান ট্রাং নামের সেই সাংবাদিক ভিয়েতনামে মানবাধিকার লঙ্ঘন ও পুলিশি বর্বরতার ওপর ক্ষোভ প্রকাশ করে কথা বলেন ও লেখালেখি করেন। তাকে সাজার দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- হিউম্যান রাইটস ওয়াচ।

আসামি পক্ষের আইনজীবীর বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ফাম ডোয়ানের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী কাজ বলছে দেশটির সরকার। এ ব্যাপারে একটি মামলা হলে হ্যানয়ের একটি আদালত তাকে রাষ্ট্রের বিরুদ্ধে প্রচার চালানোর জন্য দোষী সাব্যস্ত করে।

ফাম ডোয়ান ট্রাং এর আইনজীবী নুগুয়েন ভ্যান মিয়েং বলেছেন, অভিযোগের তুলনায় সাজার মেয়াদ অনেক দীর্ঘ করা হয়েছে। ট্রাং বিচারে দোষ স্বীকার করেননি বরং রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

টাং এর আরেক আইনজীবী ড্যাং দিন মান বলেছেন, নয় বছরের সাজা অনেক বাড়াবাড়ি এবং দীর্ঘ। বিচারকরা ট্রাং এর কার্যকলাপ সমাজ এবং প্রশাসনের জন্য বিপজ্জনক বলে বেশি জোর দিয়ে রায়টি দিয়েছেন।

হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর ফিল রবার্টসন এই রায়কে একজন সাহসী নারীর জন্য অগ্রহণযোগ্য শাস্তি বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন টাং কেবল তার মনের কথা বলেছেন।

ফিল রবার্টসন ক্ষোভ প্রকাশ করে বলেন, মানবাধিকার, সুশাসন এবং ন্যায়বিচারের প্রচারে নিবেদিত এমন একজন প্রতিশ্রুতিবদ্ধ সংস্কারকের কারাদণ্ড ভিয়েতনাম সরকারের স্বৈরাচারীর বহিঃপ্রকাশ। তিনি বলেন, একটি গণতান্ত্রিক সমাজে, ট্রাং-এর বিস্তৃত ধারণা এবং লেখাগুলি অপরাধীকরণের পরিবর্তে প্রশংসিত হবে।

২০১৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাংকে একটি অ্যাক্টিভিস্ট ফোরামে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ভিয়েতনাম পুলিশ তাকে তখন আটক করে এবং বাধা দেয়। এর দুই বছর পর একটি ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর তাকে আটক করা হয়। দলটি বার্ষিক ইইউ-ভিয়েতনাম মানবাধিকার সংলাপের জন্য প্রস্তুতি নিচ্ছিল।

ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বলছে তারা ব্যাপক অর্থনৈতিক সংস্কার এবং সামাজিক পরিবর্তনের জন্য কাজ করে আসছে। তারা সব সময় সংবাদকর্মীর মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে গুরুত্ব দিয়ে সমালোচনা সহ্য করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিয়েতনামে মানবাধিকার নিয়ে সরব নারী সাংবাদিকের ৯ বছরের জেল

আপডেট সময় ১১:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১