ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মোটরসাইকেলে কর্মস্থল থেকে নাস্তা করতে রেস্টুরেন্টে যাওয়ার পথে গাড়িচাপায় মারা গেছেন চট্টগ্রামের রাউজানের এক প্রবাসী।

বুধবার সন্ধ্যার পর আবুধাবির আল খাইয়্য়ুম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম মুহাম্মদ জাহেদ (৪২)। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কচুখাইন গ্রামের মুহাম্মদ রফিকের পুত্র।

তার তিন ছেলে সন্তান রয়েছে। ছোট ছেলের বয়স ১২ দিন। নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, জাহেদ গত তিন মাস আগে দেশে ছুটি কাটিয়ে আবুধাবি যান। এর মধ্যে গত বুধবার সন্ধ্যার পর তার কর্মস্থল থেকে মোটরসাইকেলে কাছের একটি রেস্তোরাঁয় নাস্তা করতে যাচ্ছিলেন জাহেদ।

রাস্তায় একটি গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আপডেট সময় ১১:৪৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১