ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিবের পরিবর্তে নিউজিল্যান্ড সফরের দলে ফজলে রাব্বি

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ড সফরের দুই টেস্টের জন্য ১৮ সদস্যের দল থেকে সাকিব আল হাসানি ছুটি চাইলে সেটি মেনে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সাকিবের পরিবর্তে এই দলে যুক্ত করা হলো ফজলে মাহমুদ রাব্বিকে।

এর আগে গত ৫ ডিসেম্বর দল ঘোষণার পরই নাটকীয়তা দেখা যায়। প্রায় এক ঘণ্টা পর ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নিউজিল্যান্ড সফর থেকে ছুটির লিখিত আবেদন করেন সাকিব। পরে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ছুটি মঞ্জুর করেন।

ফজলে রাব্বি এখন অবধি কোনো টেস্ট খেলেননি। প্রথমবারের মতো তিনি সাদা পোশাকের দলে ডাক পেলেন। এর আগে দুটি ওয়ানডে খেলেছেন তিনি। তবে সম্প্রতি জাতীয় লিগে দারুণ কিছু পারর্ফম করে এই সুযোগ পেলেন।

এদিকে টেস্ট সিরিজ খেলতে বুধবার দিবাগত রাতে (০৯ ডিসেম্বর) দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত একটায় এমিরেটসের একটি ফ্লাইটে রওয়ানা হবে টাইগাররা।

এর আগে গত ৪ ডিসেম্বর নিউজিল্যান্ডের সফরের দুই ম্যাচ টেস্ট সিরিজকে ঘিরে ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১ জানুয়ারি থেকে তাউরাঙ্গায় সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট শুরু ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে। বাংলাদেশ সময় ভোর ৪টা থেকে দুটি টেস্টেরই খেলা শুরু হবে।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ রাব্বি, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিবের পরিবর্তে নিউজিল্যান্ড সফরের দলে ফজলে রাব্বি

আপডেট সময় ০৭:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১