ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রোনাল্ডোকে ‘উচিত জবাব’ দিলেন মেসির বাবা!

আকাশ স্পোর্টস ডেস্ক:

ব্যালন ডি’অর জিতে যেন স্বস্তিতে নেই লিওনেল মেসি। সমালোচনার ঝড় সইতে হচ্ছে তাকে। মেসির এই পুরস্কার জেতাকে কেলেঙ্কারি বলতেও মুখ আটকায়নি বেশ কয়েকজন ফুটবলবোদ্ধার।

এমনকি পাঁচবার ব্যালন ডি’অর জেতা খোদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও মেসির সমালোচকদের সায় দিয়েছেন। ছেলের বর্ষসেরা ফুটবলের এই খেতাব জয় নিয়ে এতসব সমালোচনা আর সহ্য হয়নি মেসির বাবা হোর্হে মেসির।

ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন ছেলের ব্যালন ডি’অর বিজয়ের ছবি। সঙ্গে যোগ করে দিয়েছেন তীর্যক এক মন্তব্য।

তাতে মেসির ব্যালন ডি’অর জয় নিয়ে চলমান তর্ক-বিতর্ক আরও বেগ পেয়েছে। তবে অনেকের মতে, মেসির সমালোচকদের সায় দেওয়া রোনাল্ডোকাণ্ডের জবাব দিলেন হোর্হে মেসি। ব্যালন ডি’অরের ছবি দিয়ে পোস্ট করে হোর্হে লিখেছেন— ‘ব্লা ব্লা ব্লা, চালিয়ে যাও!’

এই কয়েকটি শব্দেই ফুটবলবিশ্বে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা। ধারণা করা হচ্ছে— মেসির বাবার এই ক্যাপশন মূলত রোনাল্ডোকে উদ্দেশ্য করে লিখেছেন।

এমনটি ভাব অস্বাভাবিক কিছু নয়। কারণ মেসিকে অপমান করা একটি বিতর্কিত পোস্টকে সমর্থন জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সিআর সেভেন ও লিনার্দিও নামে রোনাল্ডোর একটি ইনস্টাগ্রাম ফ্যান আইডি থেকে বুধবার একটি পোস্ট করা হয় মেসির সপ্তম ব্যালন ডি’অর জেতা নিয়ে।

মেসিকে রীতিমতো ‘অপমান’ করে ওই পোস্টে লেখা হয়— ‘কে পুরস্কারটা জিতল? মেসি। যিনি বার্সেলোনার হয়ে কেবল কোপা দেলরের শিরোপা জিতেছেন। আর রোনাল্ডো যাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারেননি। এর পর মৌসুমের বড় ম্যাচগুলোতে অদৃশ্য হয়ে গেছেন।’

পোস্টটি দেখে ক্ষুব্ধ বিশ্বজুড়ে মেসিভক্তরা। যে যার মতো যুক্তি উপস্থাপন করে ক্ষোভ উগরে দেন।

তবে ব্যাপারটি সেখানেই শেষ হতে পারত। কিন্তু মেসিভক্তদের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেই। বিতর্কিত পোস্টের কমেন্টে রোনাল্ডো লিখেছেন— ‘Factos’। যার অর্থ হলো— ‘এটিই তথ্য’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনাল্ডোকে ‘উচিত জবাব’ দিলেন মেসির বাবা!

আপডেট সময় ০৫:১৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১