ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু সামাজিক দলাদলির জেরে মসজিদের দেওয়াল ভেঙে তিনজনকে কুপিয়ে জখম পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: তারেক রহমান দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি : রিজভী তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: আমিনুল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সিংহভাগই শ্রমজীবী : বিদ্যুৎ প্রতিমন্ত্রী টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০ এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামায়াত সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী করল?:রাশেদ খান হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

নতুন দু’টি রেকর্ড গড়লেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে দু’টি রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম।

দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবচেয়ে বেশি ১৮টি টেস্টে ৩২ ইনিংসে ব্যাট করে এক সেঞ্চুরি আর ৮টি ফিফটির সাহায্যে সর্বোচ্চ ১ হাজার ২৭৬ রান সংগ্রহ করেছেন মুশফিক।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টে রান সংগ্রহে মুশফিকের পরেই আছেন অধিনায়ক মুমিনুল হক সৌরভ।
চট্টগ্রামের এই তারকা ক্রিকেটার নিজের ঘরের মাঠেই সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১১ টেস্টের ২০ ইনিংসে সাত সেঞ্চুরি আর এক ফিফটির সাহায্যে ১ হাজার ২০৩ রান করেন। জহুর আহমেদ স্টেডিয়ামে ১৫ টেস্টে ২৯ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ৯০৫ রান করেন তামিম ইকবাল।

চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৮২ রান করার মধ্য দিয়ে আরও একটি রেকর্ড গড়েছেন মুশফিক। দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক হলেন সাবেক এই অধিনায়ক।

এত দিন দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন তামিম ইকবাল। তার রান ছিল ২ হাজার ৬২০। তাকে ছাড়িয়ে গেছেন মুশফিক। ঘরের মাঠে ৪৪ টেস্টে ৭৮ ইনিংসে মুশফিকের সংগ্রহ ২ হাজার ৬৬৪ রান।

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে নেমে দলীয় ৪৯ রানের মাথায় চার উইকেট হারায় বাংলাদেশ। এরপর চাপের মুখে থেকে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেন অভিজ্ঞ দুই ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম। তাদের ব্যাটে ভর করে শুরুর চাপ সামলে ৪ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

ম্যাচে শুরুর ধাক্কা সামলে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন লিটন দাস। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। লিটনের পর শত রানের কাছাকাছি পৌঁছেছেন মুশফিকুর রহিম। প্রথম দিন শেষে লিটন দাস ১১৩ ও মুশফিকুর রহিম ৮২ রানে অপরাজিত আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দু’টি রেকর্ড গড়লেন মুশফিক

আপডেট সময় ০৮:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১