ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার রাবি ছাত্রীকে চাকু-পিস্তলের ভয় দেখানোর অভিযোগ, পদ্মায় ফেলে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, তবে আলোচনার পরিস্থিতি নেই: ইরান

১৯ তলা থেকে পড়েও বেঁচে রইলেন ৮২ বছরের বৃদ্ধা

আকাশ নিউজ ডেস্ক:

৮২ বছরের এক বৃদ্ধা। দুর্ঘটনাক্রমে তিনি ১৯ তলার বারান্দা থেকে পড়ে যান। সবাই ধরে নিয়েছিলেন তিনি মারা গেছেন। কিন্তু ‌‘রাখে আল্লাহ, মারে কে?’ প্রাণে বেঁচে যান তিনি।

সৌভাগ্যক্রমে ওই বৃদ্ধা মাটিতে না পড়ে বারান্দার রেলিংয়েই আটকে ছিলেন। আটকে উল্টো হয়ে ঝুলে ছিলেন তিনি। তার এভাবে ঝুলে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনা দক্ষিণ চীনের জিয়াংসু প্রদেশের ইয়াংঝুতের। ওই বৃদ্ধা বারান্দায় কাপড় মেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। বৃদ্ধা ১৯ তলা থেকে পড়ে যাওয়ার পর ১৮ তলার বারান্দার রেলিংয়ে লাগানো র‍্যাকে তার পা আটকে যায়। তখন তার মাথা, বাহু আর শরীরের উপরের অংশ ১৭ তলায় ঝুলতে থাকে।

উদ্ধারকর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন। উদ্ধারকর্মীদের একটি দল ১৮ তলায় তার পায়ের কাছে অবস্থান করছিলেন। আরেক দল ১৭ তলায় তার শরীরে দড়ি বেঁধে তাকে নিরাপদে নামিয়ে আনেন।

তাকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দক্ষতার সঙ্গে বৃদ্ধাকে উদ্ধার করার জন্য নেটিজেনরা দমকল বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ওই বৃদ্ধা ভয় পেলেও গুরুতর কোনো আঘাত পাননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

১৯ তলা থেকে পড়েও বেঁচে রইলেন ৮২ বছরের বৃদ্ধা

আপডেট সময় ১২:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১