ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

আকাশ জাতীয় ডেস্ক:

৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন সহপাঠী নিহতের ঘটনার বিচার দাবিতে আন্দোলনরত নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এ আল্টিমেটাম দেন। ৪৮ ঘণ্টার মধ্যে নাঈম হাসান নিহতের ঘটনার বিচার না হলে আগামী রোববার থেকে আবারও রাজপথে নামার হুশিয়ারি দিয়েছেন তারা।

এদিন সকাল থেকে নটর ডেম কলেজের কয়েকশ‘ শিক্ষার্থী গুলিস্তানে দুর্ঘটনাস্থলের কাছে অবস্থান নেওয়ায় সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বৃহস্পতিবার মতিঝিল থেকে মিছিল নিয়ে গুলিস্তান এসে অবস্থান নেয়। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট, মতিঝিল শাপলা চত্তর ও শান্তি নগর মোড়ে সড়কের উপর বসে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

পল্টন থানার ওসি সালাউদ্দিন বলেন, দুর্ঘটনায় শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় তার সহপাঠীরা বিক্ষোভ করছে। পুলিশসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা অব্যাাহত রেখেছে।

প্রসঙ্গত বুধবার নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম গুলিস্তানে সড়ক পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় চালকের সহকারীকে গতকাল বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

আপডেট সময় ০৪:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১