ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সারারাত মর্গে রাখার পরদিন নড়ে উঠল ‘মৃত’ ব্যক্তি, অতঃপর…

আকাশ নিউজ ডেস্ক:

দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া সুরেশ কুমারকে মৃত ঘোষণার পর চিকিৎসকরা ময়নাতদন্তের জন্য মর্গের ফ্রিজে রেখেছিলেন। সেখানে সারারাত (সাত ঘণ্টা) থাকার পরদিন হঠাৎই নড়ে উঠে ‘মৃত’ ঘোষণা করা ওই ব্যক্তি। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে।

মর্গের ফ্রিজে ৭ ঘণ্টা থাকার পরে বেঁচে ফেরা সুরেশকে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার বিদ্যুৎ-মিস্ত্রি সুরেশ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য সুরেশের দেহ মর্গের ফ্রিজে রাখা হয়। সুরেশের পরিবারকে ডেকে দেহ শনাক্ত করিয়ে ময়নাতদন্তের জন্য অনুমতিও নেওয়া হয়।

ততক্ষণে বেশ কয়েক ঘণ্টা কেটে গিয়েছে। এর মধ্যেই সুরেশের শ্যালিকা মধুবালা খেয়াল করেন দেহটি নড়ছে। পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি খেয়াল করেন। সঙ্গে সঙ্গে তারা চিকিৎসককে দেহটি ভালভাবে পরীক্ষা করার অনুরোধ করেন।

চিকিৎসকরা পরীক্ষা করে দেখার পর আবার হাসপাতালে সুরেশকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। পরিবারের দাবি, চিকিৎসা চলছে সুরেশের। তবে তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা আশ্বাস দিয়েছেন সঙ্কট কেটে গেছে। দ্রুতই সুস্থ হয়ে সুরেশ বাড়ি ফিরতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সারারাত মর্গে রাখার পরদিন নড়ে উঠল ‘মৃত’ ব্যক্তি, অতঃপর…

আপডেট সময় ১০:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১