ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

‘বিএনপি চায় খালেদা জিয়া সবসময় অসুস্থ থাকুক’

আকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্য খালেদা জিয়ার স্বাস্থ্য যেন ভালো না হয়। তারা চায় বেগম জিয়া সবসময় অসুস্থ থাকুক। তাহলে উনারা বলতে পারবেন তাকে বিদেশ পাঠাতে হবে। তারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে, যা অনভিপ্রেত।

রবিবার দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকটির আয়োজন করে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে হাজার হাজার, লাখ লাখ মানুষের চিকিৎসা হয়। ভালো চিকিৎসা হচ্ছে। বাংলাদেশে বিশ্বমানের বেশ কয়েকটি হাসপাতালও হয়েছে। কথায় কথায় তারা বেগম জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছেন, না কি বেগম জিয়া পালাতে চাচ্ছেন, সেটিই এখন প্রশ্ন।

আগে খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছিলেন তখনও বিএনপি তাকে ‘বিদেশ পাঠানোর’ জিকির তুলেছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, কিন্তু তিনি দেশেই চিকিৎসায় ভালো হয়েছেন। অবশ্যই বেগম জিয়া সুস্থ থাকুক, দ্রুত সুস্থ হয়ে ঘরে ফেরত যান আমিও সে কামনা করি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বিএনপি চায় খালেদা জিয়া সবসময় অসুস্থ থাকুক’

আপডেট সময় ১১:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১