ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

নানা পরিচয়ে প্রতারণা, অবশেষে ধরা

আকাশ জাতীয় ডেস্ক:

সবার কাছে তিনি পরিচিত পুলিশ কর্মকর্তা হিসেবে। সবাই যেন বিশ্বাস করে এজন্য পুলিশের ইউনিফর্ম পরে নিয়মিত ফেসবুকে ছবিও দেন! কখনো বন্দুক হাতে, কখনো ওয়াকিটকি হাতে ছবি তুলেছেন পুলিশ প্রমাণে! আবার পুলিশের কাছে তিনি পরিচিত দুদক কর্মচারী হিসেবে! কেউবা আবার চেনেন এনএসআই কর্মচারী হিসেবেও! কিন্তু আসলে তিনি একজন মহাপ্রতারক। মানুষের সঙ্গে প্রতারণা করতেই তার এই বহুরূপী সাজ!

শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

এই প্রতারকের নাম তৌহিদ হোসেন। তিনি চুয়াডাঙ্গা সদর থানার গাইদঘাট গ্রামের মিল্লান হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘তৌহিদ একজন প্রতারক। তিনি সাধারণ মানুষের কাছে পুলিশ হিসেবেই পরিচিত। আবার পুলিশের কাছে পরিচিত দুদক কিংবা এনএসআই কর্মচারী হিসেবে। এগুলো প্রমাণে তিনি আবার সেসব বাহিনীর পোশাক পরে ছবি তুলে ফেসবুকেও শেয়ার করেন। এরকম বিভিন্ন বাহিনীর সদস্য সেজে মূলত টাকা হাতিয়ে নেওয়াই তার মূল কাজ। বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমরা ইতিমধ্যে পেয়েছি। ‘

চুয়াডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, তৌহিদ দীর্ঘদিন ধরেই নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন। এই পরিচয় দিয়ে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। তাকে যেন কেউ সন্দেহ না করে এজন্য কখনো ইউনিফর্ম পরে, কখনও বন্দুক হাতে,কখনও ওয়াকিটকি হাতেও ছবি তুলেছেন!

শুক্রবার দুপুরে থানার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে জানান, এক নারীকে পুলিশ হিসেবে বিশ্বাস করানোর জন্যই থানার সামনে দাঁড়িয়েছেন তিনি!

তার বিরুদ্ধে এক নারী প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন।পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নানা পরিচয়ে প্রতারণা, অবশেষে ধরা

আপডেট সময় ০৬:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১