ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

কানাডার পার্লামেন্টের সামনে মানববন্ধন কর্মসূচি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কানাডার অটোয়ায় সোমবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ওপর হামলা, লুটপাটসহ সন্ত্রাসের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিপুলসংখ্যক প্রবাসী নারী-পুরুষ ঐক্যবদ্ধভাবে ‘বাংলাদেশি হিন্দু কমিউনিটি অব মন্ট্রিয়ল কানাডার’ ব্যানারে রাজধানী অটোয়ার পার্লামেন্টের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। অসংখ্য প্রতিবাদী কন্ঠে উচ্চারিত হয় বিভিন্ন স্লোগানসহ গণসংগীত।

প্রবাসে শত ব্যস্ততার পাশাপাশি কর্মদিবস হওয়া সত্ত্বেও শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধনে মন্ট্রিয়ল, অটোয়া এবং টরন্টোর পক্ষ থেকে বেশ কয়েকজন বক্তব্য রেখেছেন। উল্লেখ্য, কানাডার প্রায় প্রতিটি শহরেই প্রবাসী অধ্যুষিত এলাকায় একাধিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলেও ২৪ অক্টোবর মন্ট্রিয়লে স্মরণকালের সর্ববৃহৎ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। যেখানে শত শত প্রবাসীদের পাশাপাশি নতুন প্রজন্মের উল্লেখযোগ্য উপস্থিতি এবং প্রতিবাদী কন্ঠস্বর এর আগে কেউ কখনো দেখেনি।

আর এরই ধারাবাহিকতায় কানাডা এবং বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য দাবি জানিয়ে কানাডার পার্লামেন্টসহ বাংলাদেশি হাইকমিশনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

কানাডার পার্লামেন্টের সামনে মানববন্ধন কর্মসূচি

আপডেট সময় ০৬:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১