ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এগিয়ে থেকেও জয় পায়নি বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে টুর্নামেন্টে সেশেলসের বিপক্ষে এক গোল করে এগিয়ে থেকেও জয় ছিনিয়ে নিতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। দক্ষিণ আফ্রিকার এই ক্লাবটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।

বুধবার কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সন্ধ্যায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

গত সোমবার শুরু হওয়ার কথা ছিল প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপক্ষে চার জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টটি। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ ও সেশেলসের দ্বৈরথ দেখার কথা ছিল।

কিন্তু অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি মাঠে গড়ায়নি নির্ধারিত দিনে। পরিবর্তিত সূচিতে মঙ্গলবার মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের।

প্রাথমিক সূচি অনুযায়ী গত সোমবার সেশেলসের বিপক্ষে খেলার পর ১১ ও ১৪ই নভেম্বর যথাক্রমে মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের।

সোমবার ম্যাচ স্থগিত হওয়ায় পরিবর্তিত সূচিতে পরের দুটি ম্যাচ ১২ ও ১৫ই নভেম্বর করা হয়। তবে আরও একবার ম্যাচ স্থগিত হওয়ায় নিশ্চিতভাবেই বাংলাদেশের সঙ্গে মালদ্বীপ-শ্রীলঙ্কার ম্যাচ দুটো ফের পেছাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার জগতপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত

এগিয়ে থেকেও জয় পায়নি বাংলাদেশ

আপডেট সময় ০৭:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১