ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

র‌্যাবের হাতে গ্রেফতার মানবপাচার চক্রের ৮ সদস্য

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মানবপাচার চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তুরাগ, উত্তরা, রমনা, পল্টন ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৩।

গ্রেফতাররা হলেন মো. নাইম খান ওরফে লোটাস (৩১), মো. নুরে আলম শাহরিয়ার (৩২), মো. রিমন সরকার (২৫), মো. গোলাম মোস্তফা সুমন (৪০), মো. বদরুল ইসলাম (৩৭), মো. খোরশেদ আলম (২৮), মো. সোহেল (২৭) ও মো. হাবিব (৩৯)।

তাদের কাছ থেকে ১৪টি পাসপোর্ট, ১৪টি নকল বিএমইটি কার্ডসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

চক্রটি নকল ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড (বিএমইটি কার্ড) বানিয়ে ভ্রমণভিসায় সাধারণ মানুষকে মধ্যপ্রাচ্যে পাঠাতে চেয়েছিল।

র‌্যাব ৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে শনিবার র্যা ব তুরাগ, উত্তরা, রমনা, পল্টন ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে র‌্যাব জানতে পারে, মো. নাইম খান ওরফে লোটাস এ চক্রের হোতা। সে ২০১২ সালে ওয়ার্কপারমিট নিয়ে দুবাই গমন করে ও চলতি বছরের মে মাসে সে দেশে আসে।

পরে দুবাই সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে শ্রমশক্তি আমদানি করা বন্ধ করে দেয়। কিন্তু দুবাই শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা থাকায় দুবাইয়ের কিছু প্রতিষ্ঠান ভ্রমণভিসায় দুবাই অবস্থানকারীদের ওয়ার্কপারমিট দিয়ে কাজের বৈধতা দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে অস্ত্র ও পণ্য প্রবেশ ঠেকাতে নতুন মার্কিন বাহিনী

র‌্যাবের হাতে গ্রেফতার মানবপাচার চক্রের ৮ সদস্য

আপডেট সময় ০৭:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১