ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

পপুলার ডায়াগনস্টিকসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অাকাশ জাতীয় ডেস্ক:

ভুল প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর মিরপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারসহ তিনটি প্রতিষ্ঠানকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানিয়েছে র‍্যাব।

ওই বার্তায় বলা হয়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, ভুয়া প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট দেওয়া এবং অনুমোদন ও পরীক্ষা ছাড়াই রক্ত পরিসঞ্চালন করায় রাজধানীর মিরপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রিজেন্ট হাসপাতাল ও মেডিক হেলথ কেয়ারকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত জানান, পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দেখা যায় সেখানে বিভিন্ন পরীক্ষার জন্য ব্যবহার করা রাসায়নিকগুলো মেয়াদোত্তীর্ণ। অন্যদিকে মেডিক হেলথ ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা না করেই প্রতিবেদন দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া রিজেন্ট হাসপাতালে রক্ত পরিসঞ্চালন করা হলেও তার অনুমোদন তাদের নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

পপুলার ডায়াগনস্টিকসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ১০:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭