ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

ওমরাহ পালনে বিধিনিষেধ ওঠালো সৌদি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ শতভাগ মুসল্লিদের জন্য খুলে দেয়ার পর এবার ওমরাহ পালনের ক্ষেত্রেও বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব। এখন কেউ দেশটিতে ওমরাহ করতে যেতে চাইলে ১৪ দিন অপেক্ষা করতে হবে না।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ।

মন্ত্রণালয়ের পরিকল্পনা ও কৌশল কর্মকর্তার প্রধান ড. আমর আল-মাদ্দাহ বলেন, করোনা বিধিনিষেধ শিথিল করায় ওমরাহ পালনকারী ও মুসল্লিদের সংখ্যা কাবা শরিফে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, দুই পবিত্র মসজিদের বিধিনিষেধ ওঠায় ওমরাহর আবেদন অনেক বেড়েছে। এই কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি। করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হওয়ায় এখন আর আগের অবস্থা বজায় রাখার প্রয়োজন নেই। এখন সবাইকে সুযোগ দেয়া উচিত।

এর আগে গত ১৬ অক্টোবর মক্কার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদে নববি শতভাগ মুসল্লিদের জন্য খুলে দেয়া হয়। মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা রেখে পরিবেশ অনেকটাই স্বাভাবিক করা হয়েছে। এরপর থেকে হাজার হাজার মানুষ পবিত্র ভূমিতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

করোনার সংক্রমণ ঠেকাতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত আগস্টে ওমরাহ চালু করে সৌদি। তবে কয়েকটি দেশের ওপর বাড়তি নিষেধাজ্ঞারোপ করা হয়। এসব দেশের কেউ ওমরাহ করতে চাইলে তৃতীয় কোনো দেশে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ওমরাহ পালনে বিধিনিষেধ ওঠালো সৌদি

আপডেট সময় ১২:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১