ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিতর্কিত কাণ্ডে গ্রেপ্তার সাবেক অজি ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক:

বছরের শুরুর দিকে করোনাভাইরাস ইস্যুতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সমালোচনা করে তোপের মুখে পরেছিলেন বিতর্কিত ধারাভাষ্যকর মাইকেল স্লেটার। এরপর মালদ্বীপে অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের সঙ্গেও নাকি জড়িয়েছিলেন হাতাহাতিতে। এবার অস্ট্রেলিয়ান পুলিশের হাতে গ্রেফতার হলেন সাবেক এই অজি ক্রিকেটার।

গত সপ্তাহে ঘটা পারিবারিক সহিংসতার অভিযোগে মঙ্গলবার তাকে গ্রেফতার করে নিউ সাউথ ওয়েলস পুলিশ। স্লেটারের গ্রেপ্তারের বিষয়টি আজ বুধবার এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে তারা।

অস্ট্রেলিয়ার জার্সিতে ১১৬টি ম্যাচ খেলেছিলেন স্লেটার।

বিবৃতিতে জানানো হয়, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তের পর গোয়ান্দারা ম্যানলিতে তার বাড়িতে অভিযান চালান। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে ম্য়ানলি পুলিশ স্টেশনে রয়েছে।’

মাইকেল স্লেটার ১৯৯৩-২০০১ সালে অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলেছিলেন। অজিদের জার্সিতে তিনি ৭৪টি টেস্টের পাশাপাশি খেলেছেন ৪২টি ওয়ানডেও। দুই ফরম্যাট মিলিয়ে ৬ হাজার ২৯৯ রান করেছেন তিনি। ক্রিকেট ছেড়ে পরে ক্যারিয়ার গড়েন ধারাভাষ্যকার হিসেবে। কিন্তু সম্প্রতি বিতর্কের জেরে ব্রডকাস্টার ধারাভাষ্যকারের তালিকা থেকেও বাদ পড়েন স্লেটার। এবার হলেন পুলিশের হাতে গ্রেপ্তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

বিতর্কিত কাণ্ডে গ্রেপ্তার সাবেক অজি ক্রিকেটার

আপডেট সময় ০৭:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১