ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে চালু হবে না অবৈধ হ্যান্ডসেট

আকাশ আইসিটি ডেস্ক :

অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া থেকে শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল থেকে নতুন কেনা বা সংগ্রহ করা হ্যান্ডসেট নিবন্ধন করা না থাকলে, তা ব্যবহার করতে গেলে, গ্রাহক এসএমএস পাবেন। এসএমএস পাওয়ার পর ১০ দিনের মধ্যে সেটটির নিবন্ধন করতে হবে। না হলে সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যান্ডসেটটি যদি বৈধভাবে তৈরি না হয়ে থাকে বা অবৈধভাবে সংগ্রহ করা হয়, তাহলে তার নিবন্ধন জুটবে না।

গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। তিনি বলেন, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে চালু ছিল, সেগুলো বন্ধ হবে না। গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে ওই সময় পর্যন্ত চালু থাকা কয়েক লাখ অবৈধ হ্যান্ডসেটও বৈধ করা হয়েছে। স্বয়ংক্রিয়ভাবেই সেগুলো আমরা নিবন্ধন করে নিয়েছি।

বিটিআরসি চেয়ারম্যান জানান- বৈধ, কিন্তু নিবন্ধিত নয় এমন সেটের ক্ষেত্রে এসএমএস পাওয়ার পর গ্রাহক ১০ দিনের মধ্যে নিবন্ধন করে নিতে পারবেন। এতে তেমন অসুবিধা হবে না। তবে যেসব সেট উৎপাদন এবং অন্যান্যভাবে সংগ্রহের দিক থেকে অবৈধ, সেগুলো কোনোভাবেই নিবন্ধন করা যাবে না। সেগুলো বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে কাজ করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে চালু হবে না অবৈধ হ্যান্ডসেট

আপডেট সময় ১১:৫১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১