ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অ্যাপের মাধ্যমে ঋণ পাচ্ছেন পোশাক শ্রমিকরা

আকাশ জাতীয় ডেস্ক:

প্রথমবারের মতো দেশের তৈরি পোশাক শ্রমিকদের জন্য ডিজিটাল ঋণ বিতরণ শুরু করেছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক।

পাইলট প্রকল্পের আওতায় চলতি বছরের সেপ্টেম্বর মাসের শুরুতে অনন্ত জলিলের মালিকানাধীন চারটি পোশাক কারখানার শ্রমিকরা অ্যাপের মাধ্যমে আবেদন ঋণ পেয়েছেন।

এ প্রকল্প সফল হলে পরে দেশের সব পোশাক কারখানার শ্রমিকদের জন্য ঋণ কার্যক্রম চালু করবে প্রাইম ব্যাংক।

এজন্য পোশাক শ্রমিকদের প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট খুলে মোবাইল ফোনের অ্যাপস্টোর থেকে প্রাইম অগ্রিম অ্যাপটি ডাউনলোড করে লগইন করতে হবে। লগইন করার সঙ্গে সঙ্গে প্রাইম ব্যাংকের কাছে নোটিফিকেশন যাবে। তারপর প্রাইম ব্যাংক গ্রহীতার ঋণ সক্ষমতা যাচাই করে ঋণ বিতরণ করবে। এজন্য গ্রহীতাদের ব্যাংকে যেতে হবে না। ঘরে বসেই পেয়ে যাবেন ঋণ।

এ বিষয়ে প্রাইম ব্যাংকের ডিজিটটাল ব্যাংকিং ডিভিশনের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস-প্রেসিডেন্ট মাজিদ উল হক বাংলানিউজকে বলেন, পোশাক শ্রমিকদের বেতন কম। তারা ব্যাংক থেকে সরাসরি ঋণ পান না। আমরা তাদেরই ঋণ দেবো।

সুইসকন্টাক্ট এবং ব্রিটিশ ফিন-টেক আগাম (AGAM) ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঋণ কার্যক্রম চালু করেছে প্রাইম ব্যাংক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অ্যাপের মাধ্যমে ঋণ পাচ্ছেন পোশাক শ্রমিকরা

আপডেট সময় ০৫:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১