ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ইনজামাম

আকাশ স্পোর্টস ডেস্ক:

হৃদ রোগে আক্রান্তের পর হাসপাতালে নেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হককে। সোমবার সন্ধ্যায় তার শরীরে সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন হওয়ার পর বর্তমানে সুস্থ আছেন দেশটির সর্বকালের সেরা এই ব্যাটসম্যান।

পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপজয়ী ইনজামাম লাহোরে গত তিন দিন ধরে বুকের ব্যথার কথা জানিয়েছিলেন। প্রাথমিকভাবে তার শরীর পরীক্ষা করে কিছু না পাওয়া গেলেও সোমবারের দেখা যায় তার হার্ট অ্যাটাক হয়েছে। এরই ফলে তাকে অস্ত্রোপচার করতে হয়েছিল। তার এজেন্টের মতে তিনি সুস্থ আছেন, তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

৫১ বছর বয়সী ইনজামাম পাকিস্তানের ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৩৭৫টি ম্যাচ খেলে ১১৭০১ রান করেছেন। এছাড়া টেস্টে ১১৯ ম্যাচে ৮৮২৯ রান করে দেশটির তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ইনজি পাকিস্তানের সবচেয়ে সেরা অধিনায়কদেরও একজন হিসেবে বিবেচিত।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ইনজামাম পরবর্তীতে পাকিস্তানের ক্রিকেটে নানা ভাবে কাজও করেছেন। ব্যাটিং পরামর্শকের পর তিনি ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন। তিনি এর আগে আফগানিস্তানের হেড কোচের দায়িত্বও পালন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ইনজামাম

আপডেট সময় ০১:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১