ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

উপসর্গ থাকলে স্কুলে না পাঠানোর আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা উপসর্গ দেখা দিলে অভিভাবকদের শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে না পাঠানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ আহ্বান জানান।

মানিকগঞ্জে করোনা উপসর্গে ছাত্রীর মৃত্যুর ঘটনা সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে ডা. দীপু মনি বলেন, আমরা মানিকগঞ্জের যে তথ্যটি পেয়েছিলাম তারপর সেখানে সব শ্রেণি ও তার সংস্পর্শে যারা এসেছেন সবার টেস্ট করা হয়েছে। আল্লাহর রহমতে তাদের সবারই নেগেটিভ। যে কোনো জায়গায় যে কোনো সময় করোনায় আক্রান্ত হতে পারে। কোথাও যদি সংক্রমণ ঘটে সেটা ক্লাসে, বাড়িতে, নানা জায়গায় হতে পারে আমরা কোথাও কোনো ধরনের খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। আমাদের সবার চোখ-কান খোলা রাখতে হবে, সচেতন থাকতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, অভিভাবকদের বলছি বিন্দুমাত্র যদি তার উপসর্গ থাকে বা বাড়িতে কারো উপসর্গ থাকে তাকে পাঠাবেন না স্কুলে। একইসঙ্গে আমরা শিক্ষকদেরও বলছি কোনো শিক্ষার্থী যদি না আসে সেখানে জানতে হবে কেন সে উপস্থিত হল না, কিন্তু তাকে উপস্থিত করানোর জন্য কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না। কারণ কেউ যদি শ্রেণি কক্ষে এসে পাঠগ্রহণ নাও করতে পারে তাহলে সে অনলাইনে আগের মতো পাঠগ্রহণ করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

উপসর্গ থাকলে স্কুলে না পাঠানোর আহ্বান

আপডেট সময় ০৪:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১