ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

ঘরে মায়ের ঝুলন্ত লাশ, বিছানায় ছেলের

আকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ায় ৯ মাসের ছেলেসন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার ভোরে শহরের থানাপাড়া বাঁধ এলাকা থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘরে মায়ের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়; পাশে বিছানায় ছিল ৯ মাসের শিশু জিমের নিথর দেহ। নিহত আকলিমা খাতুন থানাপাড়া বাঁধ এলাকার রতনের স্ত্রী ও তা মেয়ে জিম।

এলাকাবাসী জানান, গড়াই নদীসংলগ্ন থানাপাড়ার পুরনো বাঁধে স্বামী রতনের বাড়িতে বসবাস করতেন আকলিমা খাতুন। স্বামীর বাড়ির পাশেই বাবা মাজেদের বাড়ি। স্বামীর বাড়িতে সংস্কারকাজ করায় মঙ্গলবার রাতে বাবার বাড়িতে ৯ মাসের শিশুসন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন আকলিমা।

বুধবার ভোরে এলাকাবাসী আকলিমার ঘরে ঢুকে দেখতে পান আকলিমার লাশ ঝুলছে। পাশেই বিছানায় শিশু জিমের নিথর দেহ পড়ে আছে। তাৎক্ষনিক স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ মা ও শিশুসন্তানের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে— আকলিমা তার শিশু ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

এলাকাবাসী জানান, আকলিমা দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসা চলছিল। তার প্রথম পক্ষের স্বামী দুটি কন্যাসন্তান রয়েছে। ঘটনার সময় আকলিমার স্বামী একই এলাকায় তার নিজ বাড়িতে ছিল।

কুষ্টিয়া মডেল থানা ওসি সাব্বিরুল ইসলাম জানান, থানাপাড়া বাঁধের একটি বাড়ি থেকে মা ও শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আকলিমা মানসিক রোগী ছিলেন।

প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে— ওই নারী আত্মহত্যা করেছেন। তবে তদন্ত প্রতিবেদন পেলে সব কিছু নিশ্চিত হওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

ঘরে মায়ের ঝুলন্ত লাশ, বিছানায় ছেলের

আপডেট সময় ১২:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১