ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আফগানিস্তানে আইপিএল সম্প্রচারে ‘নিষেধাজ্ঞা জারি’ তালেবানের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। বিশ্বের একাধিক দেশে টিভিতে সম্প্রচারিত হচ্ছে কোটি টাকার এই টুর্নামেন্ট। কিন্তু এসবের মধ্যেই এবার আফগানিস্তানে আইপিএল সম্প্রচারের উপর তালেবান নিষেধাজ্ঞা জারি করেছে বলে অভিযোগ উঠেছে।

আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার মুহাম্মদ ইব্রাহিম মোমান্দ সোমবার এক টুইটার পোস্টে এ খবর জানিয়েছেন।

ওই পোস্ট তিনি লিখেছেন, আইপিএলের ম্যাচ চলাকালে চিয়ারলিডারদের নাচ ও হিজাব ছাড়া নারীদের প্রদর্শনের মতো ইসলামবিরোধী কার্যক্রম প্রচারিত হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে এ ব্যাপারে তালেবানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলতি বছরের শুরুতে নির্ধারিত দিনেই শুরু হয়েছিল আইপিএল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে কারণে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায়ি মাঝপথেই স্থগিত হয়ে যায় টুর্নামেন্ট। বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে আইপিএলের দ্বিতীয় পর্ব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে আইপিএল সম্প্রচারে ‘নিষেধাজ্ঞা জারি’ তালেবানের

আপডেট সময় ০৬:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১