ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দেওলিয়া ঘোষণার পরিকল্পনাও ছিল ইভ্যালির রাসেলের

আকাশ জাতীয় ডেস্ক:

বিপুল সংখ্যক গ্রাহক তৈরি করে একটি ব্র্যান্ডভ্যালু তৈরির পরিকল্পনা ছিল ইভ্যালির সিইও রাসেলের। ব্র্যান্ডভ্যালুকে কাজে লাগিয়ে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে দায়সহ বিক্রি করে দিতেন।

এছাড়া, তিনবছর পূর্ণ হলে শেয়ার মার্কেটে অন্তর্ভুক্ত হয়ে দায় চাপানোর পরিকল্পনা নেন রাসেল। সর্বশেষ দায় মেটাতে ব্যর্থ হলে দেওলিয়া ঘোষণার পরিকল্পনাও ছিল তার।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী-প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব।

তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ‌্যাবের এই কর্মকর্তা বলেন, ২০১৮ সাললের ডিসেম্বরে চালু হওয়া ইভ্যালি এখনো কোনো লাভ করতে পারেনি। অথচ তার অফিস পরিচালনা ও স্টাফদের বেতন বাবদ ব্যয় ছিল প্রায় ৫ কোটি টাকা। যার পুরোটাই গ্রাহকের কষ্টার্জিত বিনিয়োগের অর্থে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ কী নিয়ে ফিরবে: আন্তালিয়ায় কপ৩১

দেওলিয়া ঘোষণার পরিকল্পনাও ছিল ইভ্যালির রাসেলের

আপডেট সময় ০১:৩২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১