ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

ফিফা র‌্যাংকিংয়ে একধাপ নিচে নামল বাংলাদেশ দল

আকাশ স্পোর্টস ডেস্ক:

একধাপ নিচে নেমে এলো বাংলাদেশ ফুটবল দল। চলতি বছরের জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলে লাল-সবুজরা ছিল ১৮৪তম স্থানে। যদিও আগস্টে ৪ ধাপ নেমে ১৮৮ চলে আসে জেমি ডে’র শিষ্যরা। নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে ১৮৯তম স্থানে নেমে এসেছে জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটি।

আজ বৃহস্পতিবার ২১০টি সদস্য দেশের র‍্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। ফিফার প্রকাশিত র‍্যাংকিংয়ে তলানি থেকে ২১তম দল বাংলাদেশ। মোট পয়েন্ট ৯০৬.৮৪। আগের পয়েন্ট ছিল ৯০৯.১১ পয়েন্ট। ২.২৭ পয়েন্ট কমেছে তপু-বিশ্বনাথদের।

এ বছর নেপালের ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় জামালের দল। এতে এক ম্যাচ জিতেছিল বাংলাদেশ। অন্যদিকে কাতারের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলেছিল মাহবুবুর রহমান সুফিল-তারিক কাজীরা। আফগানিস্তানের বিপক্ষে ড্র করলেও ভারত ও ওমানের বিপক্ষে হেরে যায়। ফলে আগস্টে প্রকাশিত র‌্যাংকিংয়ে এর প্রভাব পড়ে।

কয়েকদিন আগেই কিরগিজস্তানে ত্রিদেশীয় আরেকটি সিরিজে মাঠে নামে জামালরা। ফিলিস্তিন ও কিরগিজদের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলে হারতে হয়। ফলে নতুন র‌্যাংকিংয়ে এর প্রভাব পড়ল।

Tag :
আপলোডকারীর তথ্য

ফিফা র‌্যাংকিংয়ে একধাপ নিচে নামল বাংলাদেশ দল

আপডেট সময় ০৭:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১