ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

কেমন ছিল ন্যানসির গায়ে হলুদের আয়োজন

আকাশ বিনোদন ডেস্ক :

আগস্টের শেষ সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গীতিকবি মহসীন মেহেদীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

একেবারে পারিবারিকভাবে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে ছিল না কোনো জৌলুস। এ প্রসঙ্গে ন্যানসি বলেছিলেন, ‘আমার অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় অনাড়ম্বর আয়োজনে বিয়ে করেছি আমরা। বিয়েতে আমাদের দুই পরিবারের ৪জন সদস্য উপস্থিত ছিলেন। ’

তবে এর পরই গায়ে হলুদের আয়োজন করেন তারা। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সেই আয়োজনের কিছু ছবি প্রকাশ করা হয়েছে। ন্যানসি পরেন হলুদ লেহেঙ্গা আর মেহেদীর পরনে ছিল হলুদ রঙা পাঞ্জাবি ও কটি।

হাস্যোজ্জ্বল সে আয়োজনে অংশ নেন দুই পরিবারের সদস্যরা। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে তাদের।

গায়ে হলুদের বিষয়ে জানা যায়, ঘরোয়াভাবেই পরিবারের সদস্যদের নিয়ে বাসার ছাদে ডেকোরেশন করে গায়ে হলুদের আয়োজন করা হয়। ন্যানসির শাশুড়ির যথেষ্ট বয়স হওয়া সত্বেও মেহেদি বাটাসহ বেশকিছু কাজ তিনি নিজ হাতেই করেছেন।

গানের সুবাদে মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয়। গত বছর মহসীনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়। এরপর থেকেই দু’জনের মধ্যে হৃদ্যতা গড়ে ওঠে।

এ প্রসঙ্গে ন্যানসি বলেছিলেন, ‘মহসীনের কথায় এক বছর আগে গান করেছি, কিন্তু এটা ভাবার কারণ নাই যে তার সঙ্গে আগে থেকেই আমার সম্পর্ক ছিল। মূলত আমার আর তার বিয়ের উদ্যোগটি আনোয়ার (অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন) ভাই নিয়েছিলেন। এরপর পারিবারিকভাবে সবকিছু হয়েছে। ’

এটি ন্যানসির তৃতীয় বিয়ে। ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেছিলেন এ গায়িকা। তারও আগে ২০০৬ সালে ভালোবেসে তিনি বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে তাদের বিচ্ছেদ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেমন ছিল ন্যানসির গায়ে হলুদের আয়োজন

আপডেট সময় ১০:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১