ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া

বাংলাদেশের প্রাথমিক দলে এলিটা, অপেক্ষা ফিফার ছাড়পত্র

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম এলিটা কিংসলে। নাইজেরিয়ান এই স্ট্রাইকার বৈবাহিক সূত্রে পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব, পাসপোর্ট হওয়ার পর খেলেছেন বসুন্ধরা কিংসের হয়ে, পেয়েছেন বাংলাদেশি হিসেবে গোল। নাগরিকত্ব বদলানো কিংসলের স্বপ্ন লাল-সবুজের জার্সিতে ফুটবল খেলা। আপাতত তার স্বপ্নের অপেক্ষা বাড়াচ্ছে ফিফার অনুমোদন। একই কারণে ছিলেন না বসুন্ধরার হয়ে এএফসি কাপেও। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আশাবাদী এক সপ্তাহের মাঝেই তার ছাড়পত্র পাওয়ার।

সেকারণেই আগামী মাসের শুরুতে মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে রাখা হয়েছে এলিটাকে। জাতীয় দলের প্রাথমিক ৩৫ জনের তালিকায় প্রথমবারের মতো থাকবেন এই স্ট্রাইকার। এবার অপেক্ষা ফিফার অনুমোদন।

কিংসলেকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম বলেন, ‘সাফের জন্য পাঠানো ৩৫ জনের তালিকায় কিংসলির নাম আছে। আমরা তার নাম জমা দিয়ে রেখেছি, যেন ফিফার ছাড়পত্র পেলে আর কোচের প্রয়োজন হলে তাঁকে নিতে পারেন। এই সপ্তাহের মধ্যে ছাড়পত্র পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’

আগামী ২০ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। জামাল-তারিকদের কোচ জেমি ডে অবশ্য এলিটাকে সাফের পরিকল্পনায় রেখেই ছক কষছে। সম্প্রতি বাফুফে প্রধানের সঙ্গে মিটিংয়ের পর এলিটাকে দলে পেতে আশাবাদী ছিলেন জেমি। জানিয়েছিলেন, ফিফার ছাড়পত্র পেলে বাংলাদেশের হয়ে খেলতে বাধা থাকবে না কিংসলের।

বাংলাদেশ জাতীয় দল সাধারণত ভোগে গোল খরায়। গোলের কারণে প্রায় অনেক ম্যাচই নিজেদের পক্ষে ঘোরাতে পারেননি জামালরা। তবে ৩১ বছর বয়সী বসুন্ধরার ফরোয়ার্ড কিংসে দেশের হয়ে খেলে সেই গোলখরা কাটাবেন এমন আশা অনেকের। তবে বাংলাদেশি এলিটাকে লাল-সবুজের জার্সিতে দেখতে অপেক্ষায় রাখছে ফিফার ছাড়পত্র। যা মিলবে খুব দ্রুত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

বাংলাদেশের প্রাথমিক দলে এলিটা, অপেক্ষা ফিফার ছাড়পত্র

আপডেট সময় ০৭:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১