ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক ২ মাসে দখলমুক্ত হবে’

আকাশ জাতীয় ডেস্ক:

গাবতলী থেকে মোহাম্মদপুরগামী বেড়িবাঁধ সড়কে দখলে থাকা প্রায় ১৪ একর জায়গা আগামী দুই মাসের মধ্যে উদ্ধার করা হবে। এ সড়কে থাকা বালু ও ইটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নেওয়া হবে কর।

সোমবার (১৩ সেপ্টেম্বর) অত্র এলাকায় উদ্ধার অভিযানে এসে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, এখানে ওয়াসার ৫৪ একর জমি আছে, অধিগ্রহণ করা। যাদের থেকে অধিগ্রহণ করা হয়েছে তাদের সরকার টাকাও দিয়েছে। কিন্তু আরেকটি পক্ষ এ জায়গা দখল করে আছে। এর ঠিক সামনেই আমাদের ৫২ একর জায়গা আছে। দখলদাররা আমাদের কাজ করতে দেন না, আমরা দেয়াল করতে গেলে বাধা দেন। কারণ আমাদের জায়গা দিয়ে তারা তাদের রাস্তা বানিয়েছে। এ জায়গা আজ আমি নিজে উপস্থিত থেকে উদ্ধার করছি। বালু ফেলে তাদের রাস্তা আটকে দিচ্ছি।

কতদিন অবৈধ দখল উচ্ছেদ হবে এমন এক প্রশ্নের জবাবে আতিক বলেন, আজই সাড়ে চার একর জায়গা দখলমুক্ত করবো। বাকি জায়গা আগামী দুই মাসের মধ্যে উদ্ধার করে ফেলব। আর সব কাজ আগামী ছয় মাসে কমপ্লিট করে ফেলব। আগে এখানে কোনো সিস্টেম ছিল না। এখন এটিকে সিস্টেমে নিয়ে এসেছি। এখানে বালুর গদি আছে, ইটের গদি আছে। এখান থেকে কিন্তু সিটি করপোরেশন কোনো ট্যাক্স পায় না। কিন্তু এখন থেকে দিতে হবে।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ৫২ একর জায়গার মধ্যে ১৪ একর জায়গার মতো দখলে আছে। বাকি জায়গায় সড়ক আছে। এ ১৪ একর জায়গায় আমরা দেয়াল নির্মাণ করতে গেলে চারটি জায়গায় বাধা পাই। সেখানে পকেট গেট করা হয়েছে। এরমধ্যে তিনটি আজ দখলে নেব আমরা। আর একটি গেট একটি আবাসিক এলাকার। সেখানকার লোকেরা বিকল্প চলাচলের রাস্তা করার জন্য কিছুদিন সময় চেয়েছে।

অভিযানকালে মেয়রের উপস্থিতিতে একটি ভারী যানবাহনের গ্যারেজের চলাচলের পথ বালু দিয়ে আটকে দেওয়া হয়। সেখানে সিটি করপোরেশনের দেয়াল নির্মাণ করা হবে।

এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক ২ মাসে দখলমুক্ত হবে’

আপডেট সময় ০১:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১