ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

২০২৬ সালের পরও উন্নয়নশীল বাংলাদেশকে ‘বাণিজ্য সুবিধা’ দেবে ইইউ

আকাশ জাতীয় ডেস্ক:

২০২৬ সালে উন্নয়নশীল দেশের সারিতে উত্তরণের পরও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের জন্য চলমান বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে। ইইউর বিদায়ী রাষ্ট্রদূত রেনজি টিরিংক রবিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে তার বাসভবনে সাক্ষাতে এ আশ্বাস দিয়েছেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএন-সিডিপির ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

শর্ত ও মানদণ্ড বজায় রাখতে পারলে ২০২৬ সালের পর থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে নতুন পরিচয় লাভ করবে। তার আগ পর্যন্ত উন্নয়নশীল দেশের কাতারে ঢুকতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সময় চলছে।

উন্নয়নশীল দেশ হলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়বে। বিদেশি বিনিয়োগও বাড়বে। কিন্তু এলডিসি বা স্বল্পোন্নত দেশ হিসাবে এতোদিন উন্নত দেশগুলোর কাছ থেকে যেসব সুযোগ-সুবিধা বাংলাদেশ পাচ্ছিল তার অনেক কিছুই বাদ পড়তে পারে।

করোনা মহামারিতে গত দেড় বছরে অর্থনৈতিক ক্ষতির শিকার বাংলাদেশ। বিষয়টি বিবেচনায় যুক্তরাষ্ট্র, ইউরোপসহ উন্নত দেশগুলো যেন ২৬ সালের পরও সব সুবিধা চালু রাখে সেজন্য চেষ্টা চালিয়ে আসছে সরকার।

ইইউ দূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর আজকের বৈঠকে সেই বিষয়টি গুরুত্ব পেয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে বাংলাদেশকে বাণিজ্য সুবিধা দিয়ে আসছে; সেজন্য বাংলাদেশ কৃতজ্ঞ। আগামী ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশনের পরও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে দেওয়া বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে বলে আশা করছি।’

বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি গ্রাজুয়েশনের পরবর্তী ১২ বছর এলডিসিভুক্ত দেশের বাণিজ্য সুবিধা ধরে রাখার জন্য বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থায় চেষ্টা চালাচ্ছে। এলডিসি ইউরোপীয় ইউনিয়ন এজন্য বাংলাদেশের পক্ষে সহযোগিতা করবে বলে আশা করছি। এছাড়া এলডিসি গ্রাজুয়েশনের পর রপ্তানি বাণিজ্যে সুবিধা আদায়ে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রয়োজন।

জবাবে ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাণিজ্য ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে বেশ গুরুত্ব দেয়। বাংলাদেশকে দেওয়া ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য সুবিধা এলডিসি গ্রাজুয়েশনের পরও অব্যাহত থাকবে।

বাংলাদেশে চার বছর দায়িত্ব পালনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ একটি চমৎকার ও সম্ভাবনাময় একটি দেশ। আগামী দিনেও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে।

বৈঠকে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব (রপ্তানি) হাফিজুর রহমানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

২০২৬ সালের পরও উন্নয়নশীল বাংলাদেশকে ‘বাণিজ্য সুবিধা’ দেবে ইইউ

আপডেট সময় ০৯:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১