ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জান্তা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক মিয়ানমারে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন এনইউজির প্রেসিডেন্ট দুয়া লাশি লা। খবর আলজাজিরার।

দুয়া আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রতিটি কোনো থেকে সব নাগরিককে সামরিক সন্ত্রাসীদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। এ সময় দুয়া দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে ‘মানুষের প্রতিরক্ষামূলক যুদ্ধ’ কর্মসূচির ঘোষণা দেন।

দুয়া বলেন, জনগণের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব নিয়ে ন্যাশনাল ইউনিটি গভার্নমেন্ট সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষের প্রতিরক্ষামূলক যুদ্ধ ঘোষণা করছে।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে চলতি বছরের ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী। আর এ জান্তা সরকারের বিরুদ্ধেই বিদ্রোহের ডাক দিলেন এনইউজির প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘যেহেতু এটি একটি গণবিল্পব, তাই মিয়ানমারের সব নাগরিককে দেশের প্রতিটি প্রান্তে মিং অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে।’

ভিডিও বার্তায় দুয়া সেনাবাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ আনেন এবং জাতিগোষ্ঠীগুলোকে সেনাবাহিনীর অবস্থানে ‘অবিলম্বে হামলা’ চালানোর আহ্বান জানান।

এদিকে সামরিক বাহিনীর দ্বারা নিয়োগ পাওয়া আমলাদের পদত্যাগের আহ্বান জানান দুয়া। একই সঙ্গে সীমান্তরক্ষী ও সেনাদের ‘জনগণের সঙ্গে যোগ দিয়ে জনগণের শত্রুদের বিরুদ্ধে হামলা’ চালানোর আহ্বানও জানান তিনি।

জ্যেষ্ঠ জেনারেল মিং অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে অশান্তি বিরাজ করছে। এরপর থেকে বিক্ষোভ, প্রতিবাদ হচ্ছে নিয়মিত। কিন্তু সেনাবাহিনী বর্বরতা এবং আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেওয়ায় শত শত মানুষের মৃত্যু হয়েছে, গ্রেফতার করা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারীকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জান্তা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক মিয়ানমারে

আপডেট সময় ১২:২৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১