ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা আবাসিক কূটনৈতিক মিশন খুলতে বাংলাদেশ-চিলির আলোচনা উত্তরাঞ্চলের উন্নয়নসহ পুরো দেশে সুষম উন্নয়ন করবে সরকার: বিদ্যুৎমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে রাজনীতি জড়িত নয়: পরিবেশমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু

আল আরাফাহ ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আকাশ জাতীয় ডেস্ক:  

পুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টেবল, ফ্লোটিং রেট, মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার (২৯ আগস্ট) বিএসইসির ৭৮৯তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফার এর মাধ্যমে ইস্যু করা হবে।
বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬% থেকে ১০%। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকুলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে আল আরাফাহ ইসলামী ব্যাংকের এডিশনাল টায়ার-ও মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে এই বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন ৫ কোটি টাকা এবং পাবলিক অফারের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের ন্যুনতম সাবস্ক্রিপশন ৫ হাজার টাকা।

উক্ত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড, অ্যারেঞ্জার ও ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আন্ডাররাইটার হিসাবে দায়িত্ব পালন করবে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

আল আরাফাহ ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট সময় ০৭:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১